ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুবলীগ নেতার হাতে আ. লীগ নেতা খুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নে নবনির্বাচিত ইউপি সদস্য ও সমর্থকের হামলায় পরাজিত প্রার্থী সাবেক ইউপি সদস্য শাহারুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাহারুল ওই গ্রামের আলাব উদ্দিনের ছেলে। সে ওই ইউনিয়নের আ. লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক।


স্বজনরা জানান, শাহারুল দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। একই সময় ফুটবল প্রতীকে নবনির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ কবীর মন্ডল বিজয় মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় ফিরোজ কবীর ও তার সমর্থকরা শাহারুলের সমর্থক শামসুলকে মারধর করতে থাকে।


খবর পেয়ে শাহারুল শামসুলকে উদ্ধার করতে এগিয়ে গেলে প্রতিপক্ষ নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজ কবীর ও তার সঙ্গীরা শাহারুলকে এলোপাথাড়ি মারধর করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিভাবে মারা গেল সে বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে। 





































































সুত্রঃ দৈনিক অধিকার

ads
ads
ads

Our Facebook Page

↑